• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৪
অ+
অ-
ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

প্রতিষ্ঠার প্রায় ৭ বছর পর ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ চলছে। জমির শ্রেণি যাচাই-বাছাই শেষে ওই এলাকায় ৩০ একর জমি অধিগ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্ব দিকে দেওয়ানবাড়ি পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ের জমিগুলোর শ্রেণি সঠিক আছে কিনা তা পরিদর্শন করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক পরিদর্শন শেষে এসব তথ্য জানান।

তিনি বলেন, এর পূর্বেও জমির শ্রেণি সঠিক আছে কিনা দেখা হয়েছে। আমাদের নিজস্ব সার্ভেয়ারদের মাধ্যমে এখন আবার অধিকতর যাচাই করা হলো। কারণ এর সঙ্গে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আর্থিক বিষয় জড়িত রয়েছে। যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর প্রতিবেদন পাঠানো হবে। এরপর তৈরি করা হবে প্রাক্কলন। দ্রুত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে এবং আমরা দুটি মৌজায় মেডিকেলের জন্য এখানে ৩০ একর জমি অধিগ্রহণ করব।

বিজ্ঞাপন

চূড়ান্ত পর্যায়ে জমির শ্রেণি যাচাই-বাছাই এর সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও সহকারী প্রকল্প পরিচালক ডা. হারুন অর রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।

সহকারী প্রকল্প পরিচালক ডা. হারুন অর রশিদ বলেন, ২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর ইতোমধ্যে দুই ব্যাচ চিকিৎসক হয়ে বেরিয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে বর্তমানে মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনা হচ্ছে। এতে করে জেলা ও আশপাশে অনেক রোগী সেবা নিতে পাচ্ছে। 

তিনি আরও বলেন, জমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত পর্যায়ে শ্রেণি যাচাই-বাছাই কাজের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। মেডিকেলের অবকাঠামো নির্মাণ হলে শিক্ষার্থীদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে।

বিজ্ঞাপন

আনোয়ারুল হক/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন বেশি, যাত্রী কম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন বেশি, যাত্রী কম

নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর দারুণ কিছু স্থান

নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর দারুণ কিছু স্থান