• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সুনামগঞ্জ
সাবেক ও বর্তমান মেম্বারের দ্বন্দ্ব

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসুনামগঞ্জ
২৪ অক্টোবর ২০২৫, ২০:১০
অ+
অ-
সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু দাস।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)।

বাকি আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) ইলিয়াস মিয়া ও বর্তমান ইউপি মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ বিকেলে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

সাভারে বাস-প্রাইভেটকারসহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ২
জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
ছিনতাই নাকি ব্যক্তিগত বিরোধ, তদন্ত করছে পুলিশ

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পিন্টু দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তামিম রায়হান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষপুলিশঅপরাধরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার