• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
২৪ অক্টোবর ২০২৫, ২০:৪১
অ+
অ-
অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিশুরা হলো আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। নিহতরা সবাই পরস্পরের চাচাতো ভাই।

নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিশুরা খালের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মাহিন ও মিশকাতকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নাজমুল হাসান সানিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোক নেমে এসেছে, পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

আরও পড়ুন

নিজের পাতা ইঁদুর মারা ফাঁদে প্রাণ হারালেন কৃষক
বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান
দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২

বিজ্ঞাপন

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন মৃত্যু আমাদের কারও কাম্য নয়। পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, শোকসন্তপ্ত পরিবার যেন এই শোক সহ্য করার ধৈর্য লাভ করে।

এনামুল হক হৃদয়/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুফায়ার সার্ভিসপানিতে ডুবে মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা