• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

মারা গেছে গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
২৫ অক্টোবর ২০২৫, ১৯:৫২
অ+
অ-
মারা গেছে গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও
ফাইল ছবি

টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের একটি জিরাফের মৃত্যু হয়েছে। সাফারি পার্কে এটিই ছিল সর্বশেষ জিরাফ। শনিবার (২৫ অক্টোবর) পার্ক কর্তৃপক্ষ এ তথ্য জানায়। 

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ অক্টোবর জিরাফের বেস্টনিতে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর প্রাণিটির মৃত্যু হয়। 

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সর্বশেষ চেষ্টা ব্যর্থ করে গত ২৩ অক্টোবর পার্কের ভেতরেই মৃত্যু হয় জিরাফটির। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেওয়া হয়। এই জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়েছে। 

এদিকে জিরাফের মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

বিজ্ঞাপন

পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ টিকে ছিল। এটির মৃত্যুর পর পার্কে আর কোনো জিরাফ রইলো না বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুসাফারি পার্ক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু