• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

অবমুক্ত করার পর থেকে বাউফলের সেই বক না খেয়ে আছে

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিবাউফল (পটুয়াখালী)
২৮ অক্টোবর ২০২৫, ১৩:১৬
অ+
অ-
অবমুক্ত করার পর থেকে বাউফলের সেই বক না খেয়ে আছে

পটুয়াখালীর বাউফলের আলোচিত সেই বকটিকে অবশেষে অবমুক্ত করা হয়েছে। তবে অবমুক্তির পর থেকেই বকটি কিছু না খেয়ে স্থির দাঁড়িয়ে আছে বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় অবস্থিত ‘বকের বাড়ি’ নামে পরিচিত গাছটিতে বকটিকে অবমুক্ত করা হয়।

জানা গেছে, স্থানীয়ভাবে ‘বকের বাড়ি’ নামে পরিচিত নুরাইনপুর বাজার সংলগ্ন খানবাড়ির একটি জায়গায় চার মাস আগে ঝড়ের সময় একটি বকের ছানা পড়ে যায়। তখন একটি গুইসাপ সেটিকে আক্রমণ করলে স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন এগিয়ে এসে সেটিকে উদ্ধার করেন। এরপর পরিচর্যা করে নিজের সন্তানের মতো বকের ছানাটিকে সুস্থ করে তোলেন তিনি।

পরে বকটি হেমায়েত উদ্দিনের সঙ্গে তার দোকানে বসবাস করে আসছিল। দোকানদারের সঙ্গে বকের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে বন বিভাগ ও প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা হেমায়েত উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, বন্যপ্রাণি সংরক্ষণ আইনের আওতায় কোনো বন্য পাখিকে দীর্ঘদিন গৃহপালিত অবস্থায় রাখা যায় না। তাই পাখিটি অবমুক্ত করা হয়।

আরও পড়ুন
ঝড়ের সময় পড়ে আহত হওয়া বকটি এখন হেমায়েতের সঙ্গী
৬২০ টাকায় শুরু, এখন কোটি টাকার রঙিন মাছের সাম্রাজ্য

অবমুক্তির পর থেকেই বকটি খাবারে অনীহা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, “বকটি যেন নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। দোকানদার হেমায়েতের সঙ্গে তার যে সম্পর্ক ছিল, সেটির অভাব বোধ করছে।”

বিজ্ঞাপন

এ বিষয়ে দোকানদার মো. হেমায়েত উদ্দিন বলেন, আমি আইনকে শ্রদ্ধা জানাই। বন বিভাগের কর্মকর্তারা মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানার পর আমার কাছে আসেন। আমি বকটিকে নিয়ে বাউফলে যাই। সেখানে অবমুক্ত করার চেষ্টা করলেও সেটি উড়তে চায়নি। পরে যেখান থেকে উদ্ধার করেছিলাম সেখানে নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের হাতে বকটিকে তুলে দেই। তারা সেটিকে অবমুক্ত করেন। যেখান থেকে পড়ে আহত হয়েছিল, ঠিক সেই গাছেই সেটিকে অবমুক্ত করা হয়। কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত বকটি কিছু খায়নি। আমার খুব কষ্ট লাগছে। আমার কাছে থাকলে নিয়মিত খাওয়াতে পারতাম। আরেকটু বড় হলে তখন অবমুক্ত করলে ভালো হতো।

বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, সংবাদ প্রকাশের পর আমি নুরাইনপুর ঘটনাস্থলে যাই। বকটি যেহেতু নির্দিষ্টস্থানে লালন-পালন করা হয়েছে, তাই অন্য কোথাও অবমুক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ‘বকের বাড়ি’ নামে পরিচিত গাছটিতে বকটিকে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, বকটি গতকাল থেকে কিছু খাইনি এ বিষয়ে আমি মিটিংয়ে আলোচনা করেছি। সমস্যা হচ্ছে বকটিকে নিয়ে লালন-পালনের কোনো সুযোগ নেই, এটি আইনে নিষিদ্ধ। গাছটির আশপাশে বকটির জন্য খাবারের রাখার ব্যবস্থার চেষ্টা করছি।

আরিফুল ইসলাম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর