• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

অবমুক্তির দুই দিন পর হেমায়েতের কাছে ফিরে এলো সেই বক 

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিবাউফল (পটুয়াখালী)
২৯ অক্টোবর ২০২৫, ২০:০৪
অ+
অ-
অবমুক্তির দুই দিন পর হেমায়েতের কাছে ফিরে এলো সেই বক 

অবমুক্তির পর পটুয়াখালীর বাউফলের আলোচিত সেই সাদা বকটি আবারও ফিরে এসেছে তার প্রিয় সঙ্গী হেমায়েত উদ্দিনের কাছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বকটি ব্যবসায়ী হেমায়েত উদ্দিনের বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে মসজিদের সামনে অবস্থিত স্টেশনারির দোকানে ফিরে আসে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর বন বিভাগের কর্মকর্তারা নুরাইনপুর বাজার এলাকায় অবস্থিত ‘বকের বাড়ি’ নামে পরিচিত গাছটিতে বকটিকে অবমুক্ত করেন। কিন্তু অবমুক্তির পর থেকেই বকটি কিছু না খেয়ে নীরব ছিল। বকটি ছিল নিস্তেজ ও একাকী। অবশেষে বুধবার সন্ধ্যায় বকটি আবার হেমায়েত উদ্দিনের দোকানে ফিরে আসে। দোকানের সামনে এসে আগের মতোই হেমায়েতের পাশে দাঁড়িয়ে থাকে। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন বিস্মিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে ‘বকের বাড়ি’ নামে পরিচিত নুরাইনপুর বাজারসংলগ্ন খানবাড়ির একটি জায়গায় চার মাস আগে ঝড়ের সময় একটি বকের ছানা পড়ে যায়। তখন একটি গুইসাপ সেটিকে আক্রমণ করলে স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন এগিয়ে এসে সেটিকে উদ্ধার করেন। এরপর তিনি নিজের সন্তানের মতো পরিচর্যা করে বকের ছানাটিকে সুস্থ করে তোলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ঝড়ের সময় পড়ে আহত হওয়া বকটি এখন হেমায়েতের সঙ্গী
অবমুক্ত করার পর থেকে বাউফলের সেই বক না খেয়ে আছে

এরপর থেকেই বকটি হেমায়েত উদ্দিনের সঙ্গে দোকানে বসবাস করছিল। দোকানদারের সঙ্গে বকের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, মানুষ যেখানে মানুষের প্রতি বিশ্বাস হারাচ্ছে, সেখানে একটি পাখি তার প্রিয় মানুষকে চিনে ফিরে এসেছে এটা সত্যিই আশ্চর্যের।

বিজ্ঞাপন

এ ঘটনায় আবেগাপ্লুত হেমায়েত উদ্দিন বলেন, আমি ভেবেছিলাম ও আর ফিরবে না। কিন্তু আল্লাহর রহমতে আমার সঙ্গীটা আবার ফিরে এসেছে। আমি খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম না খেতে পেরে হয়তো মরেই যাবে।

বাউফল উপজেলা বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, ওর মতো করে ওকে থাকতে দিন, আমরা ওদিকে আর নজর দেব না। গতকাল সরাসরি উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আপাতত যেহেতু বকটি কোথাও যাচ্ছে না, বাইরে থেকে খাবারও খাচ্ছে না, তাই ওকে হেমায়েতের কাছেই থাকতে দিন। ওর কাছে লালিত-পালিত হোক। ভবিষ্যতে বড় হলে এমনিতেই উড়ে চলে যাবে।

আরিফুল ইসলাম সাগর/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলাভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড