• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

প্রায় ৬ ঘণ্টা বিলম্বে সিলেট থেকে ছেড়েছে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসিলেট
২৯ অক্টোবর ২০২৫, ২১:১৩
অ+
অ-
প্রায় ৬ ঘণ্টা বিলম্বে সিলেট থেকে ছেড়েছে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইট

দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর অবশেষে সিলেট থেকে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইট বিজি-২০১। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে বিকল্প উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিজ্ঞাপন

লন্ডনগামী ফ্লাইট সিলেট ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি উড়োজাহাজ পাঠানো হয়। সেটিতেই যাত্রীরা লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও যেহেতু এটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট, তাই ক্ষতিগ্রস্ত বিমানটি পর্যবেক্ষণ করা হবে।এর কিছুক্ষণ পর দুর্ঘটনাকবলিত বিমানটিও ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

প্রসঙ্গত, সকাল ১০টা ২০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১ (রেজিস্ট্রেশন নম্বর S2-AJT)-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে। এতে ফ্লাইটটি বিলম্বিত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিনে ধাক্কা লাগার পর নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ এনে যাত্রীদের পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। দুপুর আড়াইটায় ফ্লাইট ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিকেল ৪টা ১০ মিনিটে সেটি সিলেট ত্যাগ করে।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

মাসুদ আহমদ রনি/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাপ বাড়লেও নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে যানবাহন

চাপ বাড়লেও নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে যানবাহন

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক