• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নড়াইল

থানায় চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
৩০ অক্টোবর ২০২৫, ১৩:৪৭
অ+
অ-
থানায় চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

নড়াইলে চাঁদাবাজির অভিযোগ থানায় দেওয়ার পরদিন এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার আগদিয়া গ্রামের ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

বিজ্ঞাপন

সদর থানা পুলিশের পরিদর্শক মো. জামিল কবির ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আসাদুল খন্দকার জানান, গত ২৭ অক্টোবর রাতে অপরিচিত এক নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে। প্রথমে ৬ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, এরপর আবারও ফোন করে বলা হয় ‘চাঁদা না দিলে বোমা মারবো।’

পরদিন (২৮ অক্টোবর) সদর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশের তৎপরতা দেখা না যায়নি। পরে হুমকিদাতারা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর তারা আবারও ফোন দিয়ে বলে, ‘দেখছিস, পারি কি না? ফোন নম্বর নিয়ে যা পারিস কর।’

বিজ্ঞাপন

তখন ঘটনাস্থলে বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শাহ আলম থাকায় তিনি ভুক্তভোগী আসাদুলের ফোনটি নিয়ে হুমকিদাতার সাথে নিজের পরিচয় দিয়ে কথা বলেন, ‘ভালো আছেন? কী বলছেন (আসাদুল) ভাইকে’, প্রশ্নের জবাবে উত্তর আসে, ‘কী বলছি সে বলেনি আপনাকে? তার থেকে জেনে নেন।’

আসাদুল খন্দকার অভিযোগ করে বলেন, অভিযোগ দিয়েও কোনো সহায়তা পাইনি। পুলিশ খোঁজ নেয়নি, কিন্তু সন্ত্রাসীরা ঠিকই বোমা মেরে গেছে। এখন আমি ও আমার পরিবার ভয়ে আছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন ব্যবসায়ী আসাদুলের বাড়ির একপাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের চিহ্ন তখনো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তারা সঙ্গে সঙ্গে আসাদুলকে থানায় যোগাযোগ করার পরামর্শ দেন। পরে জানা যায় তিন দিন আগে অজ্ঞাত ব্যক্তিরা ফোনে আসাদুলের কাছে চাঁদা দাবি করেছিল। তিনি তা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার পরদিনই তার বাড়িতে এই ককটেল হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি, খুব শিগগিরই দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মোহাম্মদ মিলন/আরএআর 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিস্ফোরণহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান