• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জামালপুর

জামালপুরে নদী থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিজামালপুর
১ নভেম্বর ২০২৫, ১৬:৫৪
অ+
অ-
জামালপুরে নদী থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদীতে পানিতে ডুবে পাঁচ শিশু নিখোঁজের ঘটনায় কুলসুম আক্তার (৮) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) দুপুরে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার ঝিনাই নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান দেলোয়ার হোসেন।

উদ্ধার হওয়া শিশু কুলসুম আক্তার চর ভাটিয়ানী এলাকার আজাদ মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। এখনো নিখোঁজ বৈশাখী আক্তারের মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

আরও পড়ুন
জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
দুটি কিডনিই অকেজো গণেশের
২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত সিরাজগঞ্জে

এর আগে, শুক্রবার বিকেলে ঝিনাইনদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় পাঁচ শিশু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হোসেন (৮), সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে শিশু পলি আক্তার ও আবু হোসেন সহোদর ভাইবোন।

শুক্রবার রাত হওয়ায় অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। পরে শনিবার সকালে আবারও অভিযান শুরু করা হয়।

বিজ্ঞাপন

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দলের প্রধান দেলোয়ার হোসেন বলেন, কুলসুম আক্তার নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

মুত্তাছিম বিল্লাহ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারনিখোঁজ সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ

ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার