• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নরসিংদী

নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জেরে ২ ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনরসিংদী
১ নভেম্বর ২০২৫, ১৭:২৩
অ+
অ-
নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জেরে ২ ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের সদস্যরা জানান, ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ টাকা ধার নেন। সেই প্রেক্ষিতে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।

আরও পড়ুন
জামালপুরে নদী থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১
দুটি কিডনিই অকেজো গণেশের

শনিবার পুনরায় রিপন, শিপনরা জমি দখল করতে যান। এ সময় বাধা দিলে দেশীয় আস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম বলেন, আমরা স্বামী ও দেবরকে তাদের চাচা আওয়াল এবং তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। মাথায়, হাতে ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। কোপ দিয়ে আমার স্বামীর পেটের ভুরি বের করে ফেলেছে। আমার ছেলে-মেয়েকে যারা এতিম করেছে আমি তাদের ফাঁসি চাই।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। মরদেহ মর্গে রাখা হয়েছে। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর