• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে গুলিবিদ্ধ ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
২ নভেম্বর ২০২৫, ০৭:৪২
অ+
অ-
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে গুলিবিদ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় মনেক ডাকাতের ছেলে শিপন ও এক হোটেল কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- নুরজাহানপুর গ্রামের শিপন মিয়া, আলমনগরের ইয়াসিন ও চরলাপাং গ্রামের নুর আলম। গুরুতর আহতঅবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনেক ডাকাতের ছেলে শিপন ও থোল্লাকান্দির রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে টানাপোড়েন চলছে। এলাকায় চাঁদাবাজি, ডাকাতির ভাগাভাগি ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত।

বিজ্ঞাপন

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি মূলত আধিপত্য ও লুটের টাকার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের শত্রুতার ধারাবাহিকতা। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

মাজহারুল করিম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় রিক্সা চালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিক্সা চালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে দফায় দফায় সংঘর্ষ

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২