• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

‘বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বনির্ভর করে গড়ে তুলবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
২ নভেম্বর ২০২৫, ১০:১৬
অ+
অ-
‘বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বনির্ভর করে গড়ে তুলবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বনির্ভর ও আর্থিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। বাংলাদেশে নারী শক্তির মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন আরও গতিশীল করা হবে। নারীদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) মাগুরার মহম্মদপুরে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহিলারা মাঠে, অফিসে কাজ করে। পরিবারের দায়িত্ব পালন করে। আপনারা আমাদের মা-বোন। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে আপনাদের স্বামীদেরকে মিথ্যা মামলার সময় বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের রক্ষা করেছেন। বিএনপির নেতাকর্মীদের রক্ষা করেছেন, আগামীতেও বিএনপির পাশে থাকবেন। বিএনপি ধর্মে বিশ্বাস করে, আপনারা কারোর মিথ্যা কথা বিশ্বাস করবেন না।

নিতাই রায় চৌধুরী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই সমাজের উন্নয়নে নারীদের রয়েছে অপরিসীম ভূমিকা। আজকের সমাজে নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তা করা যায় না। অধিকাংশ পরিবারে গৃহিণীর সংখ্যা বেশি হলেও কর্মজীবী বা খেটে খাওয়া মানুষের সংখ্যা কম নয়। আবার রাষ্ট্র তাকে দিয়েছে পুরুষের সমানাধিকার। রাজনীতির মাঠে পুরুষের পাশাপাশি নারীদের ভোট দানেরও অধিকার সমান।

বিজ্ঞাপন

সমাবেশে উপজেলা মহিলা দলের আহ্বায়ক রওশনা আরা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সদস্য সচিব সুলতানা রউফুন্নাহার রঞ্জুর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী প্রমুখ।

তাছিন জামান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান