• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

বরাদ্দ না পেয়ে বন্ধ হাসপাতাল, জামায়াতের ১০ লাখ টাকার অনুদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
২ নভেম্বর ২০২৫, ১৪:৪৩
অ+
অ-
বরাদ্দ না পেয়ে বন্ধ হাসপাতাল, জামায়াতের ১০ লাখ টাকার অনুদান

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নির্মিত বহুতল ভবনটি দীর্ঘদিন ধরে বরাদ্দের অভাবে চালু করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল পরিচালনার জন্য স্বাস্থ্য বিভাগ একটি তহবিল গঠন করে। এবার সেই তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অনুদান প্রদান অনুষ্ঠানে মাওলানা আব্দুল হালিম বলেন, খাদ্য-শিক্ষা ও দেশের সার্বিক কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হাসপাতাল চালুর জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। আমাদের এই অনুদান দলের প্রচারের জন্য নয়, এটি মানবিক দায়িত্ববোধ থেকে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আমাদের গর্বের প্রিয় দেশ। এই দেশ গড়ার জন্য দল-ধর্ম নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চিকিৎসা, শিক্ষা ও দেশের সার্বভৌমত্বের মতো বিষয়গুলোতে দল বা ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকেই কাজ করতে হবে। আমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য, তাই সকল মানুষের কল্যাণে কাজ করা আমাদের অন্যতম দায়িত্ব।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে গুলিবিদ্ধ ৩
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর সবার মরদেহ উদ্ধার
ইবি শিক্ষার্থীর তেঁতুলিয়া-টেকনাফ সাইকেলিং

অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুল হালিম দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে হাসপাতাল ভবন পরিদর্শন করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে তার কোনো মূল্য থাকবে না। আমরা চাই নির্বাচনের আগে গণভোট হোক। গণভোট ও নির্বাচন দুটোই হতে হবে, একটিকে বাদ দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিরোধ নেই। যে যার মতো রাজনৈতিক মতামত প্রকাশ করবে এটাই স্বাভাবিক। আমরা আটটি দল মিলে গণভোটসহ বিভিন্ন দাবি আদায়ে একত্রে আন্দোলন করছি।

বিজ্ঞাপন

অনুদান প্রদান ও আলোচনায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজার রহমান, জাগপার জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

নুর হাসান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’