• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, আহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
২ নভেম্বর ২০২৫, ১৬:১৪
অ+
অ-
বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, আহত ১

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের অলেদা বাজার এলাকায় একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, মুক্তার হোসেনের স্ত্রী নাসিমা বেগমের (৪৫) বাড়ির একটি কক্ষে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। বিস্ফোরণের সময় সেলিম সেখানে উপস্থিত ছিলেন। সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রশাদের চর এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ শিপনের মৃত্যু
বরাদ্দ না পেয়ে বন্ধ হাসপাতাল, জামায়াতের ১০ লাখ টাকার অনুদান
জামালপুরে অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

এ বিষয়ে গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর আহত সেলিমকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্ফোরণের সময় আরও দুজন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে, তবে তারা পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিস্ফোরিত বস্তুটি ককটেল ধরনের। এটি কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তা জানার জন্য তদন্ত চলছে। ঘটনাস্থল সিলগালা করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিস্ফোরণপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক