• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝালকাঠি

ঝালকাঠিতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝালকাঠি
৩ নভেম্বর ২০২৫, ০৫:২৩
অ+
অ-
ঝালকাঠিতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

ঝালকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকায় মদপানে সুমন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।  

আরও পড়ুন
মুন্সীগঞ্জে গুলিতে যুবক নিহত, বিএনপির দুপক্ষের উত্তেজনা
দুধকুমার নদীর ভাঙনে শতাধিক পরিবারের মানবেতর জীবনযাপন
মাটির গন্ধ আর পিঠার সুবাসে জমে উঠল ‘মৃৎশিল্প ও পিঠা মেলা’

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে শ্মশান কলপাড় এলাকায় অতিরিক্ত মদ্যপান করে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে এটি অতিরিক্ত মদ্যপানের অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নিহতের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শাহীন আলম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল

কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল

অভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন