• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা
বহিষ্কারাদেশ প্রত্যাহারে ৯ বার আবেদন

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরগুনা
৩ নভেম্বর ২০২৫, ১২:২৬
অ+
অ-
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান

বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বহিষ্কৃত বরগুনা জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তার সঙ্গে বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিজুর রহমান দিনারও জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) বিকেলে বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন এবং বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমেদ ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

যোগদান উপলক্ষে আয়োজিত সভায় সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন বলেন, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে পদত্যাগ করে তিনি বামনায় আসেন। পরে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে ১৯৯৭ সালে দলটি থেকে বহিষ্কৃত হন। এরপর ২০০২ সালে বিএনপিতে যোগ দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হন এবং ২০১৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হন। পরে বিএনপিতে পুনর্বহালের জন্য একাধিকবার আবেদন করলেও তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ১১ বছর আমাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় রাখা হয়েছে। ৯ বার আবেদন করেও কোনো ফল পাইনি। তাই আমি বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন
কমেন্ট করাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, আহত ৬
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে অগ্নিদগ্ধ সাথীকে
বাগানের ৩০০ পেয়ারা গাছ কেটে দিল প্রতিপক্ষ, কান্না থামছে না কৃষকের

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে ২০১৪ সালে সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুনকে বহিষ্কার করা হয় বলে জানান বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. হুমায়ুন হাসান শাহীন এবং বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা। তারা বলেন, তিনি একাধিকবার আবেদন করলেও দলের পদ ফিরে পাননি।

আয়োজিত জনসভায় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান এবং গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আব্দুল জলিল আকন্দ।

বিজ্ঞাপন

আব্দুল আলীম/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির