• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ
নারী সহকর্মীর মৃত্যু

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসোনারগাঁ (নারায়ণগঞ্জ)
৩ নভেম্বর ২০২৫, ১৩:৫২
অ+
অ-
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ বিক্ষোভ হয়। নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

সহকর্মী আসমা জানান, রোববার রাতে কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এ সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি পড়ে যান। পরে দ্রুত তাকে স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন
দ্বিকক্ষ সংসদ হলে এমপি কেনাবেচার বাজার হবে : ব্যারিস্টার ফুয়াদ
নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
দুধকুমার নদীর ভাঙনে শতাধিক পরিবারের মানবেতর জীবনযাপন

বিজ্ঞাপন

রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

কাঁচপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইনচার্জ) সেলিম বাদশা বলেন, লারিজ ফ্যাশনের নারী শ্রমিক রিনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর সহকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

মীমরাজ হোসেন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুবিক্ষোভঅবরোধগার্মেন্টস শ্রমিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর