• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

স্বামীর মৃত্যুর শোক শেষ না হতেই সাপের কামড়ে স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
৩ নভেম্বর ২০২৫, ১৭:৫২
অ+
অ-
স্বামীর মৃত্যুর শোক শেষ না হতেই সাপের কামড়ে স্ত্রীর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাপের কামড়ে শারমিন আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার নবকলস গ্রামে নানার বাড়িতে তিনি মারা যান।

বিজ্ঞাপন

শারমিন আক্তার মতলব পৌরসভার নিলক্ষ্মী গ্রামের মো. হান্নান মীরের মেয়ে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট পাটোয়ারীর বাড়ির রাজু পাটোয়ারীর সঙ্গে দুই বছর আগে তার বিয়ে হয়। তিন মাস আগে স্ট্রোকে স্বামী রাজু পাটোয়ারীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে নয় মাসের একটি কন্যাসন্তান রয়েছে তাদের। সুখের সংসার ভেঙে যায় তিন মাস আগে স্বামীর অকালমৃত্যুতে। সেই শোক কাটতে না কাটতেই সাপের কামড়ে প্রাণ হারালেন একমাত্র সন্তানের জননী শারমিন আক্তার।

আরও পড়ুন
ট্রেনের নিচে চাপা পড়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই ব্যক্তি মারা গেছেন
নোয়াখালীতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ
প্রতিজ্ঞা করেছিলাম নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করব, সেটিই করেছি

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ১ নভেম্বর সন্ধ্যায় শারমিন টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় পায়ে বিষধর সাপ কামড় দেয়। তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে, তবে ততক্ষণে সাপটি পালিয়ে যায়। ধীরে ধীরে শারমিনের শরীর খারাপ হতে থাকে। প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে চিকিৎসা নেন তিনি। পরে অবস্থা গুরুতর হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু সোমবার ভোরে নানার বাড়িতে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মো. হান্নান মীর বলেন, সাপে কামড় দেওয়ার পর কবিরাজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করি। এরপর ২ নভেম্বর মেয়েকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়ার পর বাড়িতে নিয়ে আসি। গতকাল মেয়েটা মোটামুটি সুস্থ ছিল। কিন্তু আজ ভোরে নবকলস গ্রামে নানার বাড়িতে মারা গেছে। সকাল ১০টায় তার মরদেহ দাফন করা হয়েছে। তিন মাস আগে আমার মেয়ের স্বামী স্ট্রোকে মারা গেছে। এখন নয় মাসের নাতনিটাকে নিয়ে কী করব, বুঝতে পারছি না। আল্লাহ কেন আমার মেয়েটাকে নিয়ে গেলেন!

আনোয়ারুল হক/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর