• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

৫ বছর পর মামলা থেকে খালাস, বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৮
অ+
অ-
৫ বছর পর মামলা থেকে খালাস, বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মাদক মামলায় দীর্ঘ ৫ বছর পর খালাস পাওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ মোট ছয়জন নিহত হন।

বিজ্ঞাপন

নিহত সুলতান আহমেদ সুমন (৪২) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের দক্ষিণ চরকাকড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহমতুল্লাহ মাঝির বাড়ির শহীদ উল্যাহর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ পরিবারে সবাইকে রেখে গেছেন। অন্যান্য নিহতরা হলেন- অটোরিকশার চালক শাহ আলম খোকন, নোয়াখালী কলেজের শিক্ষার্থী তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে সুলতান আহমেদ সুমনকে মাদক মামলায় ফাঁসানো হয়। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার (৪ অক্টোবর) আদালত থেকে খালাস পাওয়ার পর নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। আদালতের রায়ে মুক্তি পেলেও মৃত্যুর রায় থেকে রক্ষা পাননি সুমন। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া, পরিবারের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

আরও পড়ুন
টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে ককটেল হামলা
ঠাকুরগাঁওয়ে চিচিঙ্গার কেজি ২, লাউ ৪ টাকা  

বিজ্ঞাপন

চরকাকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ খোকন ঢাকা পোস্টকে বলেন, ২০২০ সালের একটি মাদক মামলায় দীর্ঘ লড়াই শেষে আজ আদালত থেকে খালাস পান সুমন। হাসিমুখে মুক্তির আনন্দে ভরে উঠেছিল তার মন। পরিবারে ফেরার আশায় রওনা দিয়েছিলেন বাড়ির পথে, কিন্তু ভাগ্য যেন লিখে রেখেছিল অন্য রায় মর্মান্তিক এক পরিণতি। সুমনের জীবনের গল্পটা যেন সিনেমার মতো করুণ এক সমাপ্তি পেল। তার বাড়িতে এখন শোকের ছায়া।

সুমনের আইনজীবী অ্যাডভোকেট শাহেদুর রহমান তুহিন ঢাকা পোস্টকে বলেন, মামলায় জড়িয়ে সুমন দীর্ঘদিন কষ্ট পেয়েছেন। পরিবারের দুঃখের শেষ ছিল না। যারা এমন মামলায় পড়েছে, তারা বোঝে এ কষ্ট কতটা ভয়াবহ। খালাস পেলেও সুমন চিরবিদায় নিলেন। আমি একজন আইনজীবী হিসেবে গভীরভাবে ব্যথিত, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহতদের সবাই কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনজন মারা যান, পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। মোট ছয়জন নিহত হয়েছেন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

হাসিব আল আমিন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুমামলাপুলিশসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল