• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
৫ নভেম্বর ২০২৫, ১১:৫৭
অ+
অ-
চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারী (৪৫), তার স্ত্রী রুবি বেগম (৩৫), ছোট মেয়ে, মা, শাশুড়ি, বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক (২৪), শ্যালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা লিজা (২২) ও এক শ্যালক। তাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনামুল হক পাটোয়ারী চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর পাটোয়ারীর ছোট ভাই বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন
টেকনাফে ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ
জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫–৭৩৪৩) হাঁসের দিঘী ঢালায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মারসা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের পাঁচজন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ইফতিয়াজ নুর নিশান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত