• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৬
অ+
অ-
নাটোরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে তার প্রার্থিতা বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) বিকেলে, লালপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোপালপুর বাজার হয়ে গোপালপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তারা রেললাইনে অবস্থান নিয়ে আধাঘণ্টা ব্যাপী বিক্ষোভ করেন।

বিক্ষোভে গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন
বিএনপির প্রার্থীদের শুভেচ্ছা জানালেন জামায়াতের প্রার্থীরা
মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল বলে বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন না পেয়ে রেলপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

বিজ্ঞাপন

এ সময় বক্তারা অভিযোগ করেন, নাটোর-১ আসনে তৃণমূলের মতামতের বিপরীতে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের দাবি, এই আসনে বিজয় নিশ্চিত করতে হলে সাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দিতে হবে। বক্তারা আরও বলেন, পুতুল মনোনয়ন পাওয়ার পর এক ছাত্রদলের কর্মীকে মারধর করা হয়েছে, এতে ওই ছাত্রদল কর্মীর শরীর রক্তাক্ত হয়ে যায়।

তারা আরও জানান, আমরা এই মনোনয়ন মেনে নেব না। তাইফুল ইসলাম টিপু লালপুর-বাগাতিপাড়া আসনের সবচেয়ে ত্যাগী নেতা। এ কারণে তারা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং টিপুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এছাড়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটি আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

আশিকুর রহমান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিনির্বাচন কমিশননির্বাচননির্বাচনকালীন সরকারসংসদ নির্বাচনরাজনীতিবিদঅবরোধবাংলাদেশ রেলওয়েট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস