• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

গোয়ালঘরে মিলল ভারতীয় চোরাচালানের পণ্য, পালালেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
৭ নভেম্বর ২০২৫, ১৮:৩২
অ+
অ-
গোয়ালঘরে মিলল ভারতীয় চোরাচালানের পণ্য, পালালেন যুবদল নেতা

ফেনীর পরশুরামে কাজী রবিউল হোসেন জিহাদ নামে এক যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাচালানের পণ্য উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান যুবদলের ওই নেতা।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত জিহাদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

আরও পড়ুন
সম্পত্তি নিয়ে বিরোধে খুন, ভাই-ভাতিজার যাবজ্জীবন
এনসিপি নেতা রিজভীকে সাময়িক অব্যাহতি
ফেনীর ২ আসনে বিএনপির প্রার্থী নিয়ে উচ্ছ্বাস, একটিতে পুনর্বিবেচনার আবেদন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে জিহাদের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বাড়ির গোয়ালঘর থেকে বস্তা ভর্তি ভারতীয় থ্রি-পিসসহ চোরাচালানের পণ্য উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিহাদ বাড়ি থেকে পালিয়ে যান।

পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল বলেন, যুবদলের কেউ চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালান নিয়ে আসায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তারেক চৌধুরী/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি