• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

ভালো মানুষকে ভোট দিন, দেশও ভালো হবে : নুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ
৭ নভেম্বর ২০২৫, ২১:১২
অ+
অ-
ভালো মানুষকে ভোট দিন, দেশও ভালো হবে : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে, আগামীতে বাংলাদেশ কোন পথে এবং কীভাবে এগিয়ে যাবে। তাই ছাত্র-জনতাকে এখনই ঠিক করতে হবে, কাকে ভোট দেবেন। ভালো মানুষকে নির্বাচিত করতে পারলে দেশেরও ভালো হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পেশিশক্তি, কালো টাকার মাফিয়া ও দুর্বৃত্তদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ। এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ কারও সঙ্গে নির্বাচনী জোট করেনি। রাষ্ট্রব্যবস্থা ও দেশের পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিবেচনা করে পরবর্তীতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

অনুষ্ঠানে যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি শেখ সাব্বিরের সভাপতিত্বে এবং ছাত্র অধিকারের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, ৫ আগস্টের আগে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তরুণরা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল, সেই গণঅভ্যুত্থানের পর ১৫ মাস পেরিয়েও তা পূরণ হয়নি।

আরও পড়ুন
মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকের সাফল্য
রামগতিতে ১৫ দোকান আগুনে পুড়ে ছাই
নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই : শফিকুল আলম

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন কলকারখানা ও শিল্পমালিকদের কাছ থেকে আগে শামীম ওসমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন চাঁদা নিতো। এখনো কেউ না কেউ চাঁদা নিচ্ছে। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার, কিন্তু কেউ সেটি দিতে চায় না। কারণ, সবাই ভোটকেন্দ্র দখল ও গুন্ডামি-মাস্তানির জন্য তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়।

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, ক্ষমতা জনগণের হাতে। জনগণ যদি সিদ্ধান্ত নেয়, তাহলেই পরিবর্তন সম্ভব। শুধু টেলিভিশনের টকশো বা রাজনীতির বক্তৃতায় দেশ বদলাবে না। মানুষকেই আগে পরিবর্তন হতে হবে।

মেহেদী হাসান সৈকত/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণ অধিকার পরিষদরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী