• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

প্রথম নারী জেলা প্রশাসক পেলো সাতক্ষীরাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
৯ নভেম্বর ২০২৫, ০৮:১০
অ+
অ-
প্রথম নারী জেলা প্রশাসক পেলো সাতক্ষীরাবাসী

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ আফরোজা আখতারকে নিয়োগ দিয়েছে সরকার। 

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

মিজ আফরোজা আখতার এর আগে পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন। নারী হিসেবে তিনিই প্রথম সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয় সামলাবেন।

এর আগে, সাতক্ষীরায় ৭১ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মোস্তাক আহমেদ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিজ আফরোজা আখতার।

বিজ্ঞাপন

সাতক্ষীরা জেলার নামকরণ ও প্রশাসনিক যাত্রার ইতিহাস প্রায় দেড়শ বছরের পুরনো। ১৮৫২ সালে যশোর জেলার চতুর্থ মহকুমা হিসেবে সাতক্ষীরার প্রশাসনিক যাত্রা শুরু হয়, সদর দপ্তর ছিল কলারোয়ায়। প্রথম মহকুমা কর্মকর্তা ছিলেন নবাব আব্দুল লতিফ। পরে ১৮৬১ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় সাতঘরিয়া গ্রামে, যা পরবর্তীতে সাতক্ষীরা নামে পরিচিতি পায়।

এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো নারী কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাননি। তাই ৭১ জন পুরুষ জেলা প্রশাসকের পর মিজ আফরোজা আখতারের নিয়োগ সাতক্ষীরার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।

ইব্রাহিম খলিল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলা প্রশাসক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’