• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

পদ ফিরে পেলেন সিলেট বিএনপির ৪০ বহিষ্কৃত নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসিলেট
৯ নভেম্বর ২০২৫, ১৮:১১
অ+
অ-
পদ ফিরে পেলেন সিলেট বিএনপির ৪০ বহিষ্কৃত নেতা

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ বাতিল করে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন ওয়ার্ডের মোট ৪৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কারাদেশপ্রাপ্তদের মধ্যে ছিলেন- ১নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দিন কামু, ৩নং ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু, ৫নং ওয়ার্ডের মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ৬নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম, ১০নং ওয়ার্ডের মো. সাঈদুর রহমান জুবের, ১১নং ওয়ার্ডের আব্দুর রহিম মতছির, ১৪নং ওয়ার্ডের নজরুল ইসলাম মুনিম, ১৫নং ওয়ার্ডের মো. মুজিবুর রহমান, ১৮নং ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী, ২২নং ওয়ার্ডের বদরুল আজাদ রানা, ২৩নং ওয়ার্ডের মামুনুর রহমান মামুন, ২৪নং ওয়ার্ডের হুমায়ুন কবির সুহিন, ২৫নং ওয়ার্ডের অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, ২৬নং ওয়ার্ডের সেলিম আহমদ রনি, ২৮নং ওয়ার্ডের আলী আব্বাস, ২৯নং ওয়ার্ডের গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০নং ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১নং ওয়ার্ডের মো. আব্দুল মুকিত, ৩২নং ওয়ার্ডের অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩নং ওয়ার্ডের গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭নং ওয়ার্ডের দিলওয়ার হোসেন জয়, ৩৮নং ওয়ার্ডের উসমান হারুন পনির, ৩৯নং ওয়ার্ডের আলতাফ হোসেন সুমন, ৪০নং ওয়ার্ডের আব্দুল হাছিব, ৪২নং ওয়ার্ডের সুমন আহমদ সিকদার। এছাড়া সংরক্ষিত ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সালেহা কবির শেলী, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জহুরা জেসমিন, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি এবং ২নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ।

বিজ্ঞাপন

আরও পড়ুন
নোয়াখালীর নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান
প্রথম নারী জেলা প্রশাসক পেলো সাতক্ষীরাবাসী
শেরপুরে জাল নোটসহ যুবক আটক

দলীয় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে তাদের সবাইকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু দলীয় নির্দেশনা অমান্য করে বেশ কয়েকজন নেতা কাউন্সিলর পদে প্রার্থী হন। এর পরিপ্রেক্ষিতে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ দুই বছর পর কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

বিজ্ঞাপন

মাসুদ আহমদ রনি/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান