• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

গৌরীপুরে মনোনয়ন দ্বন্দ্বে হামলা-ভাঙচুর, ৪০ রামদাসহ গ্রেপ্তার ৪ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ 
৯ নভেম্বর ২০২৫, ১৮:২১
অ+
অ-
গৌরীপুরে মনোনয়ন দ্বন্দ্বে হামলা-ভাঙচুর, ৪০ রামদাসহ গ্রেপ্তার ৪ 

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪০টি রামদাসহ ৪ জনকে গ্রেপ্তার হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) সকালে গৌরীপুর পৌর শহরে যৌথ অভিযানে এসব দেশীয় অস্ত্রসহ জড়িতদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-  শামীম (২৯), মামুন (২৫), হাবিব (১৯) এবং আফাজ (২২)। তারা স্থানীয় কাউরাট এবং পূর্বদাপুনিয়া গ্রামের বাসিন্দা।

বিএনপির দুইটি পক্ষের মধ‍্যে উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্তক রয়েছে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম।

বিজ্ঞাপন

জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপুর অভিযোগ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। তার পক্ষে অবস্থান নেওয়ার কারণে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা আমার ব‍্যক্তিগত কার্যালয়ে গতরাতে হামলা চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুরসহ ২ জনকে আহত করা হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

গৌরীপুর পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঢাকা পোস্টকে বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযান শেষে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। 

আমান উল্লাহ আকন্দ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারবিএনপিসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক