• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মেহেরপুর

শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমেহেরপুর
৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৫
অ+
অ-
শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

মেহেরপুরের বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাঙ্গা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে দুই বোনসহ চার বান্ধবী পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছে- সদর উপজেলার রাজনগর গ্রামের আব্দুস সামাদের বড় মেয়ে ফাতেমা (১৪) ও ছোট মেয়ে আফিফা (১০), ইসার মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া খাতুন (১০)।

ফাতেমা ও মিম বারাদী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আফিফা ও আলেয়া খাতুন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন
মাদক কারবারিকে ধরতে এএসআই সাজলেন স্ত্রী, স্বামী কনস্টেবল
গৌরীপুরে মনোনয়ন দ্বন্দ্বে হামলা-ভাঙচুর, ৪০ রামদাসহ গ্রেপ্তার ৪ 
পদ ফিরে পেলেন সিলেট বিএনপির ৪০ বহিষ্কৃত নেতা

প্রত্যক্ষদর্শী হামিদুল ইসলাম বলেন, বিকেলে চার শিশু মিলে বিলে শাপলা তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

তরিকুল ইসলাম/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুপুলিশফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন