• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর
বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার আক্ষেপ

যারা রাজপথে ছিল না তাদের মনোনয়ন দেওয়া হয়েছে : তাইফুল ইসলাম টিপু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৪
অ+
অ-
যারা রাজপথে ছিল না তাদের মনোনয়ন দেওয়া হয়েছে : তাইফুল ইসলাম টিপু

‎বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আক্ষেপ করে বলছেন, খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো। আমাদের নেতা তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নাম যতবার নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দলের উদ্দেশে মনোনয়ন বঞ্চিত তাইফুল ইসলাম টিপু বলেন, যদি নারী কোটাতেই মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে রাজপথে যারা ছিলেন তাদের দিতেন। যারা দুধের সর খায়, যারা রাজপথে ছিল না, নারীদের ক্ষেত্রে অধিকাংশ তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ব্যতীত, বাকিরা ঠিকমতো জিয়াউর রহমানের নাম নেয় কিনা জানি না।

‎নাটোর-১ আসনে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর সমালোচনা করে টিপু বলেন, দল যাকে লালপুর-বাগাতিপাড়ায় মনোনয়ন দিয়েছে তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষ না। তিনি মাদারীপুরের মানুষ। আজকে লালপুর বাগাতিপাড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এতটাই হতভাগা যে লালপুর বাগাতিপাড়ার কোনো মানুষ মনোনয়ন পায় নায়। আমরা নিয়মতান্ত্রিকভাবে দলের হাইকমান্ডকে অনুরোধ করব, তৃণমূলের মানুষ যাকে চায় সে বিষয়টি আপনারা পুনর্মূল্যায়ন করুন।

বিজ্ঞাপন

‎তিনি আরও বলেন, লালপুর বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স ২ বছরও না, তাকে মনোনীত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পরেই আমাদের ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে। অসংখ্য বিএনপি নেতাকর্মীদের ধমক দেওয়া হচ্ছে। বিএনপির এই নেতাকর্মীদের ভোট হয়তো তাদের লাগবে না।

‎বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপি নেতা হানিফুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীরা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই পুতুলের প্রার্থিতা বাতিল করতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করেন। 

বিজ্ঞাপন

আশিকুর রহমান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু