• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা
ভিডিও ভাইরাল

দর কষাকষি করে ঘুষ নিচ্ছেন ইউএনও অফিসের কর্মচারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
১০ নভেম্বর ২০২৫, ২০:৫১
অ+
অ-
দর কষাকষি করে ঘুষ নিচ্ছেন ইউএনও অফিসের কর্মচারী

কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কামাল হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে দর কষাকষি করে ঘুষ নিতে দেখা যায়। বিষয়টি প্রকাশ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুপুরে কামাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কামাল হোসেন অফিসের চেয়ারে বসে আছেন। বিপরীতে থাকা এক ব্যক্তি তার হাতে টাকা তুলে দেন। কামাল হোসেন টাকাগুলো গুনে অবাক দৃষ্টিতে তাকান সেই ব্যক্তির দিকে। এরপর তাকে বলতে শোনা যায়, এইডা কী দেন বুঝলাম না কিছু, না দিলে মানা করেন বলেন দিতাম না। বিপরীতে থাকা ব্যক্তি তখন বলেন, রাহেন ভাই রাহেন। তখন কামাল হোসেন বলেন, এইতান দিয়া ফর্তা মতোন অয় না। সেই ব্যক্তি তখন বলেন, এসিল্যান্ড অফিসে খরচ কইরা আইছি ভাই। জবাবে কামাল হোসেন বলেন, হেইডা দিছেন? এসিল্যান্ড স্যারেরটা দিছেন? এরপর তিনি টাকাগুলো গুছিয়ে নেন।

আরও পড়ুন
কারাগার থেকে দুই হাজতির পলায়ন, ৬ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা
উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই, নিহত ১
পানছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিতাস উপজেলাসহ পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা জানান, ভিডিওটি দেড় থেকে দুই বছর আগের। আমি এখানে যোগদান করেছি তিন মাস হলো। বিষয়টি আমার জানা নেই।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন ঢাকা পোস্টকে বলেন, ভিডিওটি নজরে আসার পর কামাল হোসেনকে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরিফ আজগর/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তাদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ