• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

বিক্ষোভকালে টায়ার জ্বালাতে গিয়ে সাবেক ছাত্রদল নেতার গায়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
১০ নভেম্বর ২০২৫, ২১:৫৯
অ+
অ-
বিক্ষোভকালে টায়ার জ্বালাতে গিয়ে সাবেক ছাত্রদল নেতার গায়ে আগুন

বিএনপির মনোনয়ন দাবিতে বিক্ষোভ চলাকালে সড়কে টায়ার ফেলে আগুন জ্বালাতে গিয়ে শহিদুল ইসলাম নামে ছাত্রদলের সাবেক এক নেতার গায়ে আগুন লেগেছে। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। শরীরে আগুন লেগে যাওয়ার পরে দৌড়ে গিয়ে শহিদুল ইসলাম সহকর্মীদের সহযোগিতায় নিজের শরীরের জামা খুলে ফেলেন। এতে করে আগুন নিয়ন্ত্রণে আসে। আহত শহিদুল সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক।

জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নাসির হোসেন অস্থির বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা আজ বিকেলে বিক্ষোভ করছিলেন। বিক্ষোভের একপর্যায়ে সড়কে টায়ার ফেলে আগুন জ্বালাতে গিয়ে শহিদুলের শরীরে লেগে যায়। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

এ বিষয়ে নাসির হোসেন অস্থির বলেন, বিক্ষোভ কী বিষয়ে আমি জানি না। তবে টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন লেগে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন। 

বিজ্ঞাপন

শাহিনুল আশিক/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডছাত্রদলআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার