• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী
১৪ নভেম্বর ২০২৫, ১২:২৯
অ+
অ-
পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পটুয়াখালী পৌর এলাকার ঝাউতলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দার।

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গভীর রাতে কে বা কারা এসে এখানে আগুন ধরানোর চেষ্টা করেছে, আমরা বুঝতে পারছি না। সকালে এসে দেখি আগুনের পোড়া দাগ, এখান থেকে পেট্রোলেরও গন্ধ পাচ্ছি।

এ ঘটনায় নিন্দা জানিয়ে পটুয়াখাকী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা তোফাজ্জেল হোসেন বলেন, এ ঘটনা জুলাইয়ের চেতনায় আঘাতের শামিল। আশাকরি, পটুয়াখালী জেলা পুলিশ অতি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবেন, প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে।

বিজ্ঞাপন

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দোষীদের চিহ্নিত করতে ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট