• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
১৪ নভেম্বর ২০২৫, ১৫:২৬
অ+
অ-
রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু
ফাইল ছবি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ওয়ার্ড ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

যারা মারা গেছেন তারা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার মো. মিঠু (৩০) ও নাওগাঁর সাবিহা (৬)। শুক্রবার দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গুর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালে মিঠুকে ভর্তি করেন তার স্বজনরা। তিনি পাঁচ দিন ধর জ্বরে ভুগছিলেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, গেল ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয় সাবিহা। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একই দিন সকালে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে  (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।   

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে বর্তমানে ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চিকিৎসাধীনদের মধ্যে পাঁচজন শিশু, ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। 

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শাহিনুল আশিক/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডেঙ্গুমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন