• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে সবার জীবন ও সম্পদ সুরক্ষিত থাকবে : রেজাউল করীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
১৪ নভেম্বর ২০২৫, ২০:০৪
অ+
অ-
ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে সবার জীবন ও সম্পদ সুরক্ষিত থাকবে : রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশে অনেক দলের শাসন ও বিভিন্ন আদর্শের শাসন দেখা গেছে। কিন্তু সেসব শাসনে দেশে দুর্নীতি বেড়েছে, সন্ত্রাস বেড়েছে এবং হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। মানুষের প্রকৃত আয় কমেছে, আর তাদের সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতি অবনতি হয়েছে। ২৪ জুলাইয়ের অভ্যুত্থান দেশকে নতুনভাবে গড়ার সুযোগ এনেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর-৩ সংসদীয় আসনে নির্বাচনী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, এখন সময় দেশের মানুষকে আমাদের হাজার বছরের লালিত ইসলামের আদর্শে গড়ে তোলার। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে। আমরা যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে। সরকার একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে জনগণের দাবি উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন নুসরাত তাবাসসুম
গণভোটের রূপ জুলাইয়ের বিজয়ীরা নির্ধারণ করবে : অ্যাটর্নি জেনারেল
ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন স্থানীয়রা

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ প্রমুখ।

আনোয়ারুল হক/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশরাজনীতিবিদনির্বাচননির্বাচন কমিশননির্বাচনকালীন সরকারসংসদ নির্বাচনবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন