• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৮
অ+
অ-
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ কিশোরের নাম নাজাত মোল্লা (১৭)। সে সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের দুইখ্যা মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায় ফের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এ সময় অস্ত্র নিয়ে গোলাগুলিতে কিশোর গুলিবিদ্ধ হয়।

আহত কিশোরের দাবি, স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি তার কোমরে লাগে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা দেখতে পায়নি।

প্রায় ১৫ দিন যাবৎ ওই এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এর আগে গত ১০ নভেম্বর সংঘর্ষে আরিফ মীর (৩৮) ও রায়হান খান (২২) নামের দুইজন নিহত হন। এর আগে গত ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষে আতিক গ্রুপের তুহিন নামের কিশোর নিহত হয়। 

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গছে, শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলিতে গুরুতর আহত নাজাত মোল্লা (১৭) নামের ওই কিশোরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার বিকেলে ফের দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এক কিশোর মাঠে খেলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। এর আগে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ওই সমস্ত ঘটনায় দু-পক্ষের দুটি মামলা হয়েছে।

ব.ম শামীম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী