• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

উখিয়ায় শোবার ঘরে মিলল রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৬
অ+
অ-
উখিয়ায় শোবার ঘরে মিলল রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ

কক্সবাজারের উখিয়ায় আসমা আক্তার (২০) নামে এক রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যানের প্রজেক্ট এলাকার একটি ঘর থেকে আসমার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসমা ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আমিনের কন্যা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আছমা আত্মহত্যা করে থাকতে পারেন।

বিজ্ঞাপন

নিহতের মা জরিনা বেগম জানান, মেয়েকে শোবার ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন।

খবর পেয়ে উখিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু এটা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট এবং তদন্তের তথ্য মিলিয়ে প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

পুলিশ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জবানবন্দি নিয়েছে এবং অপরাধমূলক দিকসহ সব সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

ইফতিয়াজ নুর/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর