• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ময়মনসিংহে মধ্যরাতে কাভার্ডভ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
১৬ নভেম্বর ২০২৫, ১১:২৯
অ+
অ-
ময়মনসিংহে মধ্যরাতে কাভার্ডভ্যানে আগুন

ময়মনসিংহে নগরীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, প্রতিদিনের মতো গাড়ির চালক সড়কের পাশে পার্কিং করে কাভার্ডভ্যানটি রেখে যান। রাত সাড়ে ১২টার দিকে গাড়ির সিটের দিকে আগুন ধরে যায়। আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। আবার সিগারেটের আগুন থেকে থাকলে তা থেকেও সিটে আগুন ধরে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি আকুয়া বাইপাস সড়কের পাশে রেখে চালক ঘুমাতে গিয়েছিলেন। একসময় মানুষের ডাক-চিৎকার শুনে তিনি বাইরে আসেন। তারা দেখেন কাভার্ডভ্যানটি জ্বলছে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

বিজ্ঞাপন

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা আগুন লাগায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবুও ঘটনাটির তদন্ত চলছে।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাভারে বাসে আগুন, আহত ৩

সাভারে বাসে আগুন, আহত ৩

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ভবনে আগুন, দগ্ধ ৩

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ভবনে আগুন, দগ্ধ ৩

চাঁদপুরে গ্যাস সিলেন্ডার লিকেজে ৫ দোকানে অগ্নিকাণ্ড

চাঁদপুরে গ্যাস সিলেন্ডার লিকেজে ৫ দোকানে অগ্নিকাণ্ড

বরগুনায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই