• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

খুলনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার  

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১৬ নভেম্বর ২০২৫, ২২:১৭
অ+
অ-
খুলনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার  

খুলনায় শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাতে মহানগরীর লবণচরা থানা এলাকার তালুকদার গলির একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।   

বিজ্ঞাপন

নিহতরা হলেন- সাহিদুন্নেছা (৫৫), তার নাতি মোস্তাকিম (৯) ও ফাতিহা আহম্মেদ (৮)।  

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম ঢাকা পোস্টকে বলেন, রাতে লবণচরা এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও তাদের নানি রয়েছেন। শিশু দুটির বাবা-মা চাকরি করেন। সকালে তারা শিশু দুটিকে নানির কাছে রেখে কাজের উদ্দেশে বের হয়ে যান। সন্ধ্যায় তারা দুজন বাড়িতে ফিরে এসে দরজায় নক করলে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর তারা ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  

আরও পড়ুন
খুলনায় যুবককে গুলি করে হত্যা 
 
ওসি আরও বলেন, তাদের তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। আর মরদেহগুলো শক্ত হয়ে রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য