• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

গাজীপুরে কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
১৯ নভেম্বর ২০২৫, ১৮:২৮
অ+
অ-
গাজীপুরে কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লিমিটেড কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় কারখানার আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য পদার্থ ও কয়েল তৈরির বিভিন্ন কাচামাল থাকায় আগুন ভয়াবহ হয়ে উঠে। পরে ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণ হয়েছে। এখন সেখানে নজরদারি রয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

বিজ্ঞাপন

আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত