• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
১৯ নভেম্বর ২০২৫, ২০:২৫
অ+
অ-
গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠান নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেল ৫টায় ওই কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুনের নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আরও পড়ুন
গাজীপুরে কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নীলফামারীতে আগাম আলু উত্তোলন, হাসি নেই কৃষকের মুখে

বিজ্ঞাপন

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, টিনসেডের একটি কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনো ঘরের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, ওইসব কক্ষে থাকা ভাড়াটিয়াদের টাকা-পয়সা, আসবাবপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই পুরো মাসের চাল-ডালসহ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত