• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শেরপুর

আ.লীগের সাথে জামায়াত নেতাকে আসামি, থানা গেটে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশেরপুর
২৩ নভেম্বর ২০২৫, ২০:৪৬
অ+
অ-
আ.লীগের সাথে জামায়াত নেতাকে আসামি, থানা গেটে বিক্ষোভ

শেরপুরের শ্রীবরদীতে নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক জামায়াত নেতাকে আসামি করার প্রতিবাদে থানা গেটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (২৩ নভেম্বর) দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের নেতৃত্বে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলটি শ্রীবরদী মধ্যবাজারস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানার গেটে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। পরে মো. নুরুজ্জামান বাদলসহ জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজমের কক্ষে যান এবং ঘটনার বিস্তারিত জানান। পরে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মোবাইল ফোনে নুরুজ্জামান বাদলের সঙ্গে কথা বলে আগামী দুইদিনের মধ্যে বিষয়টির সমাধান করার আশ্বাস দেন। এরপর জামায়াত নেতারা বিক্ষোভ তুলে নেন।

জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল বলেন, আমাদের কর্মীদের প্রতিপক্ষরা বিভিন্নভাবে হুমকি দেয়, যে যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবে তাদের নামে মামলা করা হবে এবং তাদের তালিকা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ২১ নভেম্বর রাতে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। ওই ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় শ্রীবরদী পৌর জামায়াতের ৮নং ওয়ার্ড যুব শাখার সভাপতি আলমাস হোসাইনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়েই আমরা থানায় এসেছি। শেরপুরের পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন, আগামী দুইদিনের মধ্যে তদন্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া সম্ভব হলে তা করবেন। তাদের সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাই।

আরও পড়ুন
জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সড়ক অবরোধ
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে পিটিয়ে পুলিশে সোপর্দ 
ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা, জামিনে এসে পরিবারকে হুমকি দিচ্ছে আসামিরা

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই আসনের নির্বাচন নিঃসন্দেহে প্রতিযোগিতামূলক হবে। প্রতিপক্ষ বিএনপির প্রার্থী একজন হেভিওয়েট ও তিনবারের সংসদ সদস্য। আমরা একসাথে রাজনীতি করেছি, তিনি একজন ভালো মানুষ। তবুও কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়, যা অনেক কথার উদ্রেক করে। প্রশাসনের প্রতি অনুরোধ, যেন অপ্রয়োজনীয়ভাবে কেউ হয়রানী না হয় এবং নির্বাচনে কোন হুমকি-ধামকীর ঘটনা না ঘটে।

উল্লেখ্য, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রতিবাদে ২১ নভেম্বর রাতে শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের তত্বাবধানে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় দায়ের করেন। মামলায় জামায়াত নেতা আলমাছ হোসাইনকে ২৮ নম্বর আসামি করা হয়েছে।

নাইমুর রহমান তালুকদার/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতবিক্ষোভপুলিশআওয়ামী লীগমামলারাজনীতিবিদনির্বাচননির্বাচন কমিশননির্বাচনকালীন সরকারসংসদ নির্বাচনশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’