• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

৮ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার, খুলনায় ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
২৩ নভেম্বর ২০২৫, ২২:১১
অ+
অ-
৮ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার, খুলনায় ট্রেন চলাচল স্বাভাবিক

৪৭তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টায় নগরীর দৌলতপুরে রেললাইন অবরোধ করে তারা। এ সময় মিছিলের পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ৫টি ট্রেন। ফলে ট্রেন চলাচলের সিডিউলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়। রাত পৌনে ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে রাত ৯টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানান, অতীতের বিসিএস পরীক্ষায় প্রস্তুতির জন্য যথাযথ সময় দেওয়া হলেও ৪৭তম বিসিএস পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে। এজন্য ঢাকাসহ সারাদেশে যে আন্দোলন চলছে, তার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিশেষ করে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, এই রেল অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন
জামায়াত প্রার্থীর স্ত্রী অসুস্থ, খোঁজ নিতে হাসপাতালে বিএনপি প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা কিশোরী আটক
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা, নিহত ২

খুলনা রেল স্টেশন মাস্টার দুলদুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দৌলতপুরে শিক্ষার্থীদের অবরোধের কারণে খুলনা স্টেশন, দৌলতপুর, ফুলতলা ও নওয়াপাড়ায় ৫টি ট্রেন আটকা পড়ে। বিকালে খুলনা স্টেশন থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। অন্যদিকে বিভিন্ন রুট থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস ও বেতনা ট্রেন আটকা পড়ে। রাত পৌনে ৯টার দিকে রেললাইন স্বাভাবিক হলে সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে রওনা হয়। এছাড়া রাত পৌনে ১০টা পর্যন্ত খুলনা স্টেশনে ২টি ট্রেন পৌঁছেছে এবং পর্যায়ক্রমে আরও ট্রেন প্রবেশ করছে।

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ রেলওয়েট্রেন চলাচলঅবরোধছাত্র আন্দোলনবিসিএসবিসিএস প্রস্তুতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ