• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে : মির্জা ফখরুল 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও
২৫ নভেম্বর ২০২৫, ১৭:১০
অ+
অ-
নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে : মির্জা ফখরুল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এরই মধ্যে নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সুতরাং আমরা আশাবাদী। কোনোরকম ঝামেলা ছাড়াই ২৬ এর ফেব্রুয়ারির প্রথম এবং মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। 

মঙ্গলবার (২৫ নভেম্ববর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। সেটা হওয়ার সম্ভাবনা নেই। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির একটা বিশাল রাজনৈতিক দল, নদীর মতো। এখানে একেকটা আসনে ৪/৫টা করে প্রার্থী থাকে। কিছু তো সমস্যা হবেই। এগুলো বরাবরই হয়ে আসছে। এতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াতেই বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল। 

রেদওয়ান মিলন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মির্জা ফখরুলবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে