বিজ্ঞাপন

‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’

‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’

কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠের ধানক্ষেত থেক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা ও মুখ পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে মরদেহটি দেখতে পায়।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মত তারা মাঠে ধান কাটতে যায়। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনির জমিতে মুখ পোড়ানো, গলাকাটা বিবস্ত্র মধ্যবয়সী একজনের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে  ধানক্ষেতে ফেলে মুখে আগুন দেওয়া হয়েছে। 

স্থানীয় কৃষক রাজা আলী বলেন, বুধবার সকালে আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কি যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ পড়ে আছে। পরে আমি পুলিশকে বিষয়টি জানাই। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব তালুকদার বলেন, উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মরদদেহের পরিচয় ও অপরাধী শনাক্তের কাজ করছে।

আরকে

বিজ্ঞাপন