• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জয়পুরহাট

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা দেরিতে যাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিজয়পুরহাট
২৭ নভেম্বর ২০২৫, ২১:৫১
অ+
অ-
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা দেরিতে যাত্রা

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে নির্ধারিত বিরতির পর রওনা হওয়ার পরপরই রাজশাহী থেকে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
 
রেলওয়ে সূত্রে জানা যায়, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি প্রায় তিন ঘণ্টা ধরে একই স্থানে দাঁড়িয়ে থাকে। পরে উদ্ধারকারী ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনটিকে সরিয়ে নেয় এবং ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, রাজশাহী থেকে চিলাহাটি যাওয়ার পথে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে জয়পুরহাট স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। বিরতি শেষে ৬টা ১৭ মিনিটে রওনা দেয়। কিন্তু ছাড়ার পরপরই ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে এবং ট্রেনটি থেমে যায়।

আরও পড়ুন
বন্দরে ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
খুলনায় একসঙ্গে দেড় হাজার অসহায় মানুষকে মেহমানদারি 
মিন্টুর গাড়িবহরে হামলা, বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধের চেষ্টা

পরবর্তীতে পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনটিকে স্টেশনের ৩ নম্বর লাইনে সরিয়ে নেয়। এরপর রাত ৯টা ১০ মিনিটে প্রায় তিন ঘণ্টা দেরিতে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাত্রা করে। এতে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।

বিজ্ঞাপন

জয়পুরহাট স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, ট্রেনটি ছাড়ার পরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং তা বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন আনা হয়। সেই ইঞ্জিনের সহায়তায় রাত ৯টা ১০ মিনিটে ট্রেনটি গন্তব্যের পথে রওনা হয়।

চম্পক কুমার/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচলবাংলাদেশ রেলওয়েজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে