• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খাগড়াছড়ি

জুলাই আন্দোলনে রাজনীতির নতুন ধারা শুরু হয়েছে : সাদিক কায়েম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিখাগড়াছড়ি
২৭ নভেম্বর ২০২৫, ২২:২৭
অ+
অ-
জুলাই আন্দোলনে রাজনীতির নতুন ধারা শুরু হয়েছে : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণকেন্দ্রিক রাজনৈতিক ধারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, নেতৃত্বের অযোগ্যতা ও দীর্ঘদিনের দুর্নীতির কারণে পার্বত্য চট্টগ্রাম শিক্ষা ও স্বাস্থ্যসহ কোনো ক্ষেত্রেই প্রত্যাশিত উন্নয়ন পায়নি। সম্ভাবনাময় এই অঞ্চলটি ফ্যাসিস্টদের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও টেন্ডারবাজির চাপে পিছিয়ে পড়েছে।

পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি অক্ষুণ্ন রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ভিপি সাদিক বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে পাহাড়ে শিক্ষা ও উন্নয়নের নতুন দ্বার খুলে যাবে।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের খাগড়াছড়ি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে যোগ্য নেতৃত্বকে সামনে আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, চাঁদাবাজি, হুমকি, ধমকি ও কেন্দ্র দখলের রাজনীতি আর ফিরে আসবে না। ডাকসু নির্বাচন প্রমাণ করেছে, নতুন প্রজন্ম ন্যায়ের পক্ষে পরিবর্তন চায়।

আরও পড়ুন
গাংনীতে বিএনপির কর্মীরা জামায়াতে যোগ দেননি
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন

খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের এজিএস উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদের (চাকসু) নির্বাহী সদস্য মো. আবু আয়াজ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মোহাম্মদ শাহজাহান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবিরছাত্র রাজনীতিছাত্র আন্দোলনরাজনীতিবিদজামায়াতনির্বাচননির্বাচন কমিশননির্বাচনকালীন সরকারসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা