• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

টঙ্গীতে শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
৩০ নভেম্বর ২০২৫, ১৮:৩০
অ+
অ-
টঙ্গীতে শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ করার সময় কম্প্রেসরের বাতাস পায়ুপথে ঢুকিয়ে গোলাম রাব্বি (১৮) নামে এক কারখানা শ্রমিককে হত্যার অভিযোগে রবিন মিয়া (১৮) নামে তার সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) অভিযুক্ত রবিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দুপুরে টঙ্গীর হিমারদীঘি এলাকায় হক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাব্বি নেত্রকোনার আটপাড়া থানার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। আর গ্রেপ্তার রবিন নেত্রকোনার কলমাকান্দা থানার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে।

কারখানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাব্বি অন্যান্য শ্রমিকের সঙ্গে কাজ করছিলেন। তার শরীরে আটা ও চিনি লাগায় সহকর্মীরা কারখানার ভেতরের কম্প্রেসর মেশিন চালু করে বাতাস দিয়ে শরীর পরিষ্কার করার চেষ্টা করেন। এ সময় রবিন কম্প্রেসরের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস ঢুকিয়ে দেন। রাব্বি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়, যেখানে গতকাল গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের যোগদান
আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ 
খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ সোমবার

বিজ্ঞাপন

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইশান বলেন, গতকাল দুপুরে কয়েকজন শ্রমিক ময়দা ও চিনির বস্তা খুলছিলেন। রাব্বির গায়ে ময়লা থাকায় কম্প্রেসার মেশিন চালু করে শরীরে হাওয়া দেওয়া হচ্ছিল। তখনই রবিন কম্প্রেসরের পাইপ ব্যবহার করে রাব্বির পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে গুরুতর আহত করে। পরে শ্রমিকেরা রবিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের বাবা মামুন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু