• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

নকল ওষুধ বিক্রি করায় লাজফার্মাকে দুই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
৩০ নভেম্বর ২০২৫, ১৯:৩৮
অ+
অ-
নকল ওষুধ বিক্রি করায় লাজফার্মাকে দুই লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়, তাদের সাপ্লাইকারি প্রতিনিধি প্রতারণা করেছে। ভুলবশত এসব ওষুধ  দোকানে এসেছে। 

স্থানীয়দের অভিযোগ, বাজারে ভেজাল ও অনিয়মিত ওষুধ বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ সেনাবাহিনী, পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভিজিএফ কার্ড ভাগাভাগি : প্রশাসকের ৩৭৭ ও দলীয় ১২০০

রেজুলেশন ভাইরালভিজিএফ কার্ড ভাগাভাগি : প্রশাসকের ৩৭৭ ও দলীয় ১২০০

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর