• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ৩০ গরু ডাকাতি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
৩০ নভেম্বর ২০২৫, ২০:০৯
অ+
অ-
আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ৩০ গরু ডাকাতি

সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫টি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া ৫টি গরু মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে বগুড়া থেকে ৩০টি গরু নিয়ে একটি ট্রাকে গরুর মালিক রওনা হন। রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতি রোধ করে। এরপর ট্রাকের চালক ও গরুর মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানায়।

আরও পড়ুন
সুবিধা অসুবিধা বুকে ধারণ করেই কাজ করতে হবে : মাদারীপুরের পুলিশ সুপার
টঙ্গীতে শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা
সব হারানোর ভয়ে অনেকেই দেশে ফিরতে সাহস পাচ্ছেন না : এটিএম আজহার

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সকালে অভিযান চালিয়ে ময়মনসিংহ এলাকা থেকে ৫টি গরু ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত পর্যন্ত কোনো ডাকাতকে আটক করা যায়নি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

লোটন আচার্য্য/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’