• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা
ধামরাইয়ে র‍্যাবের অভিযানে কারখানা সিলগালা

রং-আটা-আঠা ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩
অ+
অ-
রং-আটা-আঠা ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

ঢাকার ধামরাইয়ে রং, আটা, আঠা এবং বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে আখের ও খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল। পরে র‍্যাবের অভিযানে ওই কারখানাটি সিলগালা করা হয় এবং কারখানা মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বুড়িভিটা এলাকায় রুপা এন্টারপ্রাইজ নামে অবৈধ গুড় কারখানায় র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন
রংপুরে আট দলের সমাবেশ বুধবার, নির্বাচনের আগে গণভোট দাবি জামায়াতের
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির
সেন্টার দখল করে ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান : চরমোনাই পীর

অভিযান শেষে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুল্লা ইউনিয়নের এই অবৈধ গুড় কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানায় রং, আটা এবং আঠাসহ কেমিক্যাল ব্যবহার করে আখের ও খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল। এখানে আসল গুড়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। র‍্যাবের উপস্থিতিতে রুপা এন্টারপ্রাইজ কারখানার মালিক গৌতম সাহা পলাতক ছিলেন। তবে অবৈধভাবে ভেজাল গুড় উৎপাদনের দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন

এসময় অভিযান পরিচালনার সময় র‍্যাব-৪, সিপিসি-২ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

লোটন আচার্য্য/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভেজাল পণ্যসামগ্রীর‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

তুরস্কে কিডনি রোগী পাঠানোর নামে প্রতারণা, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫

তুরস্কে কিডনি রোগী পাঠানোর নামে প্রতারণা, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫