• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে যুবদল নেতাসহ ৩ সহযোগী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬
অ+
অ-
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে যুবদল নেতাসহ ৩ সহযোগী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবদল নেতা ও তার চারজন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— এলাঙ্গী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া (৪০), ঈশ্বরঘাট গ্রামের মৃত দুলাল প্রামাণিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের মৃত মফিজ শেখের ছেলে কালাম শেখ (৫৮) এবং থারাকান্দির মৃত মতিয়ার রহমানের ছেলে ইমরুল কাদের সেলিম (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেন ডিবির ওসি ইকবাল বাহার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে কালাম শেখ, ইমরুল কাদের সেলিম ও উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা ছিল। নতুন করে ধুনট থানায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী